সংবাদ শিরোনাম ::
মাটির নিচ থেকে ১১৬ রাউন্ড গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলিনগর ইউনিয়নের দিয়াড়াপাড়া থেকে ১১৬ রাউন্ড গুলি ও ১৯ পিস গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার আলিনগর ইউনিয়নের দিয়াড়াপাড়ার মৃত তামাজুল আলীর ছেলে আব্দুল লতিব (০২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে তার গরুর জন্য বাড়ির পাশে আম বাগানে গোয়াল ঘর তৈরি করার সময় মাটির নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি গুলো দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে গোমস্তাপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১১৬ রাউন্ড গুলি ও ১৯ পিস গুলির খোসা উদ্ধার করে।





















