ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড

মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় নউপজেলার বাগরি গ্রামে গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) ভোরে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে এ ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

তিনি জানান, গ্রামবাসীর গণপিটুনিতে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখোনে তার মৃত্যু হয়। আরেকজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মোহাম্মদ আলী। তবে নিহতদে পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, রোববার রাতে একদল ডাকাত সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে ঢোকে। টের পেয়ে ডাকাতদের পিটুনি দেয় গ্রামবাসী। পরে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখে তাদের গতিবিধি দেখে ডাকাত বলে সন্দেহ হয়। পরে মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়। পরে গ্রামবাসী পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

সোনারগাঁয়ের পরিদর্শক তদন্ত মহসিন মিয়া জানান, নিহত দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আরও একজন হাসাপতালে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ৪

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪