ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কের মধ্যে বিদ্যুতের খুটি রেখেই চলছে প্রশস্তকরণ

প্রেমানন্দ ঘরামী, গৌরনদী (বরিশাল)
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যস্ততম বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণ অংশে বৈদ্যুতিক খুটি সড়কের মধ্যে রেখেই সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি দুর্ঘটনা প্রবন এ মহাসড়কে আরো ‌দুর্ঘটনা বৃদ্ধির আশংকা তৈরি হয়েছে। এঘটনায় সড়ক ও জনপদ বিভাগ থেকে পল্লী বিদ্যুতকেই দায়ী করেছে।

সরেজমিন মঙ্গলবার মহাসড়কের গৌরনদী এলাকা ঘুরে দেখা গেছে, ভুরঘাটা থেকে সড়কের দুইপাশে প্রশস্তকরনের কাজ চলমান রয়েছে। এরমধ্যে গৌরনদী তাতবোর্ড সংলগ্ন মহাসড়কে বৈদ্যুতিক খুটি সড়কের মধ্যে রেখেই কার্পেটিং ঢালাই দেওয়া হয়েছে। অপরদিকে গৌরনদী বাসষ্ট্যন্ড থেকে আশোকাঠী পর্যন্ত কমপক্ষে ১২/১৪টি বৈদ্যুতিক খুটি মহাসড়কের মধ্যে রেখে কার্পেটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে সড়ক বিভাগ।

মহাসড়কে চলাচলরত একাধিক চালক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বরিশাল-ঢাকা মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক।
মহাসড়কে চলাচলের সময় দ্রæতগতির যানবহনগুলো ছোট যানবাহনকে রাস্তার পাশে চাপিয়ে দেয়। অনেক সময় ওভারটেকিংয়ের কারনে ছোট যানবাহনগুলো সড়কের পাশে চলে যায়। এক্ষেত্রে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুটি থাকলে দূর্ঘটনার শঙ্কা রয়েছে। তারা আরো বলেন, মহাসড়ক প্রশস্তকরণ কাজ যেমন জরুরি। তেমনি দ্রæত বৈদ্যুতিক খুটি অপসারনও করা জরুরি। সড়কের মধ্যে খুটি রেখে কাজ চালিয়ে যাওয়ায় হতবাক চালকেরা অতিসত্বর মহাসড়ক থেকে খুটি অপসারনের দাবী জানান।

বরিশাল সড়ক ও জনপদ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগাধীন ঢাকা (যাত্রাবাড়ি) মাওয়া-ভাঙ্গা, বরিশাল-পটুয়াখালী জাতীয় মহাসড়কের দুই পাশে প্রায় ৬ ফুট প্রশস্তকরণ কাজ চলমান আছে। কাজটি ওটিবিএল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। এরমধ্যে মহাসড়কের গৌরনদী অংশে মোট ১৫টি বৈদ্যুতিক খুটি রয়েছে। গত ৯ ডিসেম্বর বরিশাল সড়ক ও জনপদ বিভাগ মহাসড়ক থেকে খুটি স্থানান্তরের জন্য বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর পত্র প্রেরণ করা হয়। একই কার্যালয় থেকে গত ১৯ ফেব্রæয়ারী খুটি স্থানান্তরের জন্য দ্বিতীয়বার পত্র প্রেরণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল’র সাইড কন্ট্রাকটার ইসমাইল হোসেন জানান, বিদ্যুতের খুটিগুলো স্থানান্তর না করার কারনে বাধ্য হয়েই তারা প্রশস্তকরণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এবিষয়ে জানতে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। তবে বিদ্যুত বিভাগের সাথে যোগাযোগ করে খুটিগুলো সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান।

এবিষয়ে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহিন কবির বলেন, এখন পর্যন্ত খুটি স্থানান্তরের ফি পরিশোধ করেনি সড়ক ও জনপদ বিভাগ। তাই খুটিগুলো স্থানান্তর করা হয়নি। ফি পরিশোধ করা হলে খুটিগুলো সরিয়ে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাসড়কের মধ্যে বিদ্যুতের খুটি রেখেই চলছে প্রশস্তকরণ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫