ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মহারাষ্ট্রে বিজেপি নেতা নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মুসলমানদের হত্যার হুমকি ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভটি মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে মিছিলটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ কামরুল ইসলাম, আল-আমিন, মনিরুল ইসলাম, আকরাম, সিয়াম প্রমুখ। এ সময় আরো বক্তব্য রাখেন মুফতি আব্দুর রহমান, মাওলানা ইসমাঈল, মুফতি মুকাব্বির।

পরে মোনাজাতের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশটির সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪