বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, মবের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা বাহিনী। কোন জনতা কীসের জন্য মব করে সেটা দেখতে হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা সহনীয় পর্যায়ে না। দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে।
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ এই সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তবে রোহিঙ্গারা যাতে সুযোগ না নিতে পারে সে জন্য এনআইডি যাচাই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
গত ৫৩ বছর পুলিশদেরকে এভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি, যা অন্তর্বর্তী সরকার করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তে কোষ্টগার্ড ও বিজিবি সজাগ রয়েছে এবং সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না।
























