ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজন গ্রেপ্তার

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সুজানগরে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের ভাই মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চুকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ

বাচ্চু আলমগীর সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে।

সুজানগর থানা ওসি গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপর মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তিনদিনের ব্যবধানে সুজানগর পৌরসভার নীশিপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় যোগদানের ১৫ দিনের মাথায় গত বুধবার প্রত্যাহার করা হয় থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমকে।

পরে উপজেলার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফাকে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪