ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

মতিউরের পরিবারের ১৯ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাগলকান্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের ১৯টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করেছেন আদালত। এরমধ্যে ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৫১৭টি শেয়ার রয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৬ জুলাই) এই আদেশ দেন ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এছাড়া স্থাবর সম্পদ হিসেবে টঙ্গী ও গাজীপুরে স্থাপনাসহ ১৩৭ দশমিক ২৮ শতাংশ জমি, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩টি কার পার্কিংসহ ৮০৭০ স্কয়ার ফুট কমার্শিয়াল স্পেস জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের উপপরিচালক (টিম লিডার) আনোয়ার হোসেন কোম্পানির শেয়ার অবরুদ্ধ ও স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে দু’দফায় মতিউর পরিবারের ৮টি ফ্ল্যাট ও ৩৩ একক সম্পত্তি জব্দ করা হয়েছে। এ ছাড়া ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট ও শেয়ারবাজারে থাকা ২৩টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মতিউরের পরিবারের ১৯ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪