ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল গোদাগাড়ী বিএনপি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
মহান অমর একুশে ফেব্রæয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতা কর্মিরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে দলের নেতা কর্মিরা গোদাগাড়ী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রুলু, উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক মাহবুব, উপজেলা মৎসজীবী দলের সভাপিত আব্দূ জলিল রবু, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, যুব নেতা হিমেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসির আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

























