ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

বললেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

ভারতের সাথে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই। কোনো প্রকল্পের কাজ স্থগিতও হযনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।

এ সময় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি।

এদিকে, ঢাকা-দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, ভারতের সাথে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই। আগের মতই এই সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

ভারতের সাথে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই

সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪