সংবাদ শিরোনাম ::
ভারতের পানিতে তলিয়েছে আখাউড়া স্থলবন্দর
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
ভারত থেকে নেমে আসা পানির তোড়ে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। পানি তলিয়ে গেছে আশপাশের অন্তত ১০টি গ্রামে। পানির তোড়ে একটি সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ইমিগ্রেশনের ভেতরে জমেছে হাঁটুপানি।
জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে শুর হওয়া ভারী বর্ষণে বন্দরের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ১০ গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতু।
এ ব্যাপারে ইউএনও গাজালা পারভীন জানান, পানিতে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাধের অংশ মেরামত করেছে।





















