ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

জানালেন প্রণয় ভার্মা

ভারতীয় ভিসা কার্যক্রম এখনই স্বাভাবিক হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, লোকবল কম থাকায় বাংলাদেশিদের ভারতীয় পর্যটন ভিসা দেয়ার কার্যক্রম এখনই স্বাভাবিক হচ্ছে না। তবে শিক্ষা ও চিকিৎসার জন্য সীমিতভাবে জরুরি ভিসা চালু রয়েছে।

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এসময় প্রণয় ভার্মা বলেন, ঢাকা-দিল্লি ফরেন অফিস কনসাল্টেশন দ্রুত করতে চায় ভারত। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে দু’দেশ কাজ করছে। এ সময় শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত প্রায় আড়াই মাস থেকে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা দেয়া বন্ধ রেখেছে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় দেশটি। তবে শিক্ষা ও চিকিৎসার জন্য খুবই সীমিত আকারে ভিসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জানালেন প্রণয় ভার্মা

ভারতীয় ভিসা কার্যক্রম এখনই স্বাভাবিক হচ্ছে না

সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪