ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণ ৬ দিন বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সব যাত্রা মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আহ্বান, নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা চা উৎপাদনে উত্তরের প্রবৃদ্ধি ৪০ শতাংশ, মান রক্ষায় কীটনাশক ব্যবহারে সতর্কবার্তা গুলিস্তান-ফুলবাড়িয়া থেকে সরছে দক্ষিণবঙ্গের বাস, নতুন ঠিকানা ঝিলমিল সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমাণ্ডে পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি সোনা

ব্যাংকে এসির কম্প্রেসর বিস্ফোরণ, নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ব্যাংকে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের কাঁচপুরে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রোববার দুপুরে কাঁচপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামতের সময়ে তুহিন ও রাফি নামের দুই যুবক বিস্ফোরণে দগ্ধ হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যাংকে এসির কম্প্রেসর বিস্ফোরণ, নিহত ২

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫