ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মগোপনে থেকেও রক্ষা হলো না যুবলীগ নেতার, পুলিশের হাতে গ্রেফতার লাইভ লোকেশন পাঠিয়েও বাঁচেনি তাজমিন, অটোচালককে ঘিরে হত্যার তদন্তে নতুন তথ্য ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা, গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের ও ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৩ জন হলেন, সুমন, কিরন ও ৩ নাজমুল।

ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাতেই গাইবান্ধা সদর থানায় অবস্থান কর্মসূচী পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতৃবৃন্দ। এর আগে ২৪ ফেব্রুয়ারী (সোমবার) রাতে গাইবান্ধা বাণিজ্য মেলায় আকাশ ও জিমের ওপর অতর্কিত ভাবে এক দল মুখোশধারী যু্বক এ হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলার পরপরই সংগঠনের নেতাকর্মীরা সদর থানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

অবস্থান কর্মসূচী চলাকালে আন্দোলনের নেতারা বলেন, আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র। হামলাকারীদের গ্রেফতার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানিয়েছেন, এঘটনায় সদর থানায় মামলা দায়ের ও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলার সচেতনমহল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা, গ্রেফতার ৩

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫