ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪১

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৪ দেশের মধ্যে ১৪১তম। আর সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা ও সমৃদ্ধি কেন্দ্রের ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ (বাংলাদেশে স্বাধীনতা ও সমৃদ্ধি) শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকায় আয়োজিত সমৃদ্ধি ও সুশাসন শীর্ষক কনফারেন্সে প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করে।

কনফারেন্সে বলা হয়েছে, প্রতিবেদনের স্বাধীনতা সূচকে অন্তর্ভুক্ত আছে অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনি উপাদান। সেই সূচকে বাংলাদেশের অবনতি হচ্ছে। বাংলাদেশের অবস্থান ১৪১তম।

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, প্রত্যেক দেশ দুর্নীতির মতো বিষয়ে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার লড়াই করছে। কিন্তু মূল বিষয় হল- সমস্যা এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার এবং মোকাবেলা করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪১

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪