সংবাদ শিরোনাম ::
বেসরকারি চ্যানেলে সম্প্রচার হবে না বিটিভির খবর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় সম্প্রচারের প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।
ওই আদেশে বলা হয়েছে, বিটিভি’র দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।
প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির এ আদেশে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, সরকারি নির্দেশে এতোদিন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিটিভির দুপুর ২টার খবর প্রচার হতো। সরাসরি না হলেও রেকর্ড করা ২টার খবর দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো সুবিধাজনক সময়ে প্রচার করত।
























