ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি প্রিয়জন-প্রয়োজন, বাস্তবতা ও সম্পর্ক রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন আ’ লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

বেনজীরকে দেশ ছাড়তে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশ ছাড়তে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানাসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

বেনজীর আহমেদ চলতি বছরের ৪ মে রাতে দেশ ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশ ছাড়তে তাকে সহযোগিতা করেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

এরমধ্যে একজন নারী পুলিশ কর্মকর্তাও ছিলেন। তার নাম শাহেদা সুলতানা। এতোদিন তিনি র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেনজীরের কাগজপত্রসহ পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানা তার আগে আগে হাঁটে যাচ্ছেন।

জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা অনেকদিন থেকেই বেনজীরের পরিবারের আস্থাভাজন। বেনজীর যখন র‌্যাবের ডিজি ছিলেন তখন শাহেদা র‍্যাবে ছিলেন। আইজিপি হলে শাহেদা আইজিপির সেকশনে আইজিপির স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে যোগ দেন।

এরপর বেনজীর আইজিপি পদ থেকে অবসর নিলে তখন তাকে পুনরায় র‍্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে পোস্টিং দেয়া হয়। বেনজীর যখন দেশ ছেড়ে চলে যান, তখন তিনি র‍্যাবে কাজ করা সত্ত্বেও নিজের প্রভাব খাটিয়ে বেনজীরকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনজীরকে দেশ ছাড়তে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তা বদলি

সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪