ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

বৃহস্পতিবার খোলা সব পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব পোশাক কারখানা বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে খোলা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন।

এর আগে দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পোশাক করাখানায় বহিরাগত, স্থানীয় আওয়ামী লীগ ও কিছু বিএনপির কর্মী মিলে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জন্যই গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করেছে।

তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতে শ্রমিকরা নয়, বহিরাগতরা সমস্যা তৈরি করছে। আওয়ামী লীগের যারা জড়িত ছিল, তারা বেশিরভাগই পালিয়ে গেছে। বর্তমানে অসন্তোষে কিছু আওয়ামী লীগের নেতাদের পাশাপশি বিএনপি নেতাদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এর আগে দেশব্যাপী পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পে শ্রমিকদের অসন্তোষের বিষয় নিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যান হাসান আরিফ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৬ উপদেষ্টা। এ সময় চলমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৃহস্পতিবার খোলা সব পোশাক কারখানা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪