ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার সংসদ সদস্যদের নিরাপত্তা কোথায়, সরকারের কাছে নাহিদের প্রশ্ন

বৃষ্টিকে বিদায় জানিয়ে আসছে শীত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদায় নিতে যাচ্ছে বর্ষাকাল। শেষ সময় সারাদেশেই বৃষ্টি হচ্ছে। যা আগামী তিনদিন পর্যন্ত থাকতে পারে। এদিকে, চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। এর ফলে এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে আগামী তিনদিন পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের থেকে কিছুটা অধিক উচ্চতার জোয়ার হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দেশের জানান, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে।

শুক্রবারের (৪ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ,রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৃষ্টিকে বিদায় জানিয়ে আসছে শীত

সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪