বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
পাপনের পদত্যাগের পর বুধবার (২১ আগস্ট) বোর্ড সভায় ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত করা হয়েছে। এর আগে বোর্ড সভার শুরুতে পদত্যাগের ঘোষণা দেন পাপন।
বুধবার বেলা ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভা শুরু হয়। এর আগে সকালে বোর্ড সভায় অংশগ্রহণ করতে মন্ত্রণালয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। এছাড়াও ইনাম ও মাহবুব আনামকেও দেখা যায়। আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠুও বৈঠকে যোগ দেন।
পরিচালকদের উপস্থিত ছিছেন-আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরী। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভায় পরিচালক বোর্ডের সদস্যদের অন্তত ৯ জন উপস্থিত থাকলেই চলবে।
নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ খেলোয়াড় জীবন শেষে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন।























