বিদ্যুৎপৃষ্টে স্কুল পড়ুয়া ভাইবোনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়া ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে আটঘরিয়া উপজেলার নরজান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা জাহিদুল ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় আহত হয়ে তার স্ত্রী রাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ফারজানা ও রাসেল একদন্ত উচ্চ বিদ্যালয়ের দশম ও ষষ্ঠ শ্রণির শিক্ষার্থী।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল এর সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষ্যে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরোক ইসলামের ছেলে রাসেল তাঁতের মেশিন চালাতে যান। এ সময় রাসেল বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে পড়েন। তাকে উদ্ধার করতে বড়বোন ফারজানা এগিয়ে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হন। এরপর তাদের উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।






















