ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

বিদ্যালয়ের জমির টাকা প্রধান শিক্ষকের পকেটে

মাহবুব বিশ্বাস, বরগুনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যালয়ের জমি বিক্রির টাকা প্রধান শিক্ষক মোসাঃ সেলিনা আক্তার বেবি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় জমিদাতার ছেলে মোঃ জাকির হোসেন মোল্লা এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বরগুনা জেলায় আমতলী উপজেলার পুর্ব হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

জানাগেছে, আমতলী উপজেলার পুর্ব হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয়। ওই বিদ্যালয়ে পাঁচজনে মিলে ৬১ শতাংশ জমি দেয়। কিন্তু বিদ্যালয়ে প্রাচীরের মধ্যে মাত্র ১.৬৭ শতাংশ জমি রয়েছে। অবশিষ্ট ৫৯.৩৩ শতাংশ কৃষি জমি। ওই কৃষি জমি প্রধান শিক্ষক সেলিনা আক্তার বেবি গত ৩৩ বছর নগদ টাকায় বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমিদাতারা অভিযোগ দেয়। কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসার জমি ছেড়ে দিতে বলেলেও তিনি তা মানছেন না। জোর করে তিনি ওই জমি টাকা আত্মসাৎ করছেন। জমিদাতা আলতাফ হোসেন মোল্লার ছেলে মোঃ জাকির হোসেন মোল্লা প্রধান শিক্ষকের এমন কর্মকান্ডের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছেন।

জাকির হোসেন মোল্লা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রধান শিক্ষক সেলিনা আক্তার বেবি বিদ্যালয়ের জমি বিক্রির টাকা আত্মসাৎ করেছেন।

মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক সেলিনা আক্তার বেবি আমার জমি দখল করে ভবন নিমার্ণ করেছেন। কিন্তু আমার জমি বুঝিয়ে দিচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, প্রধান শিক্ষক জমি বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন।
প্রধান শিক্ষক সেলিনা আক্তার বেবি বলেন, বিদ্যালয়ের জমি বদলে অন্য জমি ভোগদখল করা হচ্ছে। আমি বিদ্যালয়ের জমির কোন টাকা আত্মসাৎ করিনি।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন, এ বিদ্যালয়ের জমির বিষয়ে অভিযোগ পেয়েছি। ওই জমি পরিমাপ করে বিদ্যালয় কতৃর্পক্ষকে বুঝিতে দিতে সার্ভেয়ার পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যালয়ের জমি অন্য কেউ ভোদদখল সুযোগ নেই। প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যালয়ের জমির টাকা প্রধান শিক্ষকের পকেটে

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫