ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

বিজিবি-বিএসএফ ডিজি বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের নয়াদিল্লিতে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে।  বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় উপদেষ্টা বলেন, আসন্ন বৈঠকে বিএসএফের সীমান্ত হত্যা ও গুলি বন্ধের বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এছাড়া ভারতীয়রা ফেনসিডিলসহ মাদক কারখানা সীমান্তে তৈরির ফলে সহজে মাদক বাংলাদেশে চলে আসে। এটি বন্ধেও জোর দেবে বাংলাদেশ।

সীমান্তে বাংলাদেশকে না জানিয়ে অবকাঠামো ও কাটাতাঁরের বেড়া নির্মাণ করার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ২০১০ সালে যে অসম চুক্তি হয়েছিল সেটির ধারা সংশোধনেও গুরুত্ব দেয়া হবে।

বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সীমান্ত ইস্যুসহ কোনো ইস্যুতেও ছাড় দেবে না বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজিবি-বিএসএফ ডিজি বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫