সংবাদ শিরোনাম ::
বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান। শনিবার (১০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন।
এর আগে শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।
এদিকে, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন।
























