‘বিএনপি-জামায়াত দেশের উন্নয়নকে ধ্বংস করতে থাবা দিয়েছে’
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের ওপর থাবা দিয়েছে। শিবির-ছাত্রদল-বিএনপি-জামায়াত জঙ্গি এবং তারা দেশের উন্নয়নকে ব্যাহত করতেই আমাদের ওপর তাদের থাবা দিয়েছে।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সাথে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেশব্যাপী তান্ডব জঙ্গি কর্মকান্ড। বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, এসব কোন রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গীবাদী কাজ। এর উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা।
কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত চক্রের কঠোর সমালোচনা করেন।
সরকার প্রধান বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে।
এখন বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে। সবাই সম্মানের চোখে দেখে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশকে সেবা দেয় ও মানুষের জীবন মান উন্নত করে, তা ধ্বংস করা।
























