সংবাদ শিরোনাম ::
‘বিএনপিকে জনগণই ক্ষমতায় বসাতে পারে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতায় বসানো সম্ভব নয়। জনগণই সব ক্ষমতার উৎস। বঙ্গবন্ধু এভিনিউতে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বন্ধুরাষ্ট্রের কাছে সাহায্য চাওয়া মানেই তাদের ক্ষমতায় বসানো নয়। জনগণই তাদের ক্ষমতায় বসাতে পারে। এর জন্য নির্বাচনে অংশগ্রহণ করাটা জরুরি।
বিএনপি নেতা মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিনের সাথে সাকিব আল হাসানের ছবির বিষয়ে প্রশ্ন করেন সংবাদকর্মীরা। জবাবে তিনি জানান, তিনি বিষয়টি মিডিয়ায় দেখেছেন। মনোনয়ন পাওয়ার পর সাকিব দলের প্রাথমিক সদস্য ছিলো। তবে, এর আগে কি করেছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।























