ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে ‘নাগরিক সমন্বয়’ প্রকল্প বদলে দিল চা-শ্রমিক যুবতীর জীবন ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল

বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাতমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলো- শিমুল প্রামানিক (৩২) ও সফর হোসেন (৩০)। আহতরা হলো- হামিদুল (২৫), মোহাম্মদ রেজাউল (৩০),শরিফুল ইসলাম (২৮),ইসমাইল হোসেন (৩০),হারেছ (৩২), রবিউল ইসলাম (৩৫) ও আব্দুল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে যাওয়া ছাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এরমধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে সদর থানায় রাখা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪