নরেন্দ্র মোদি ও ড. ইউনূসের ফোনালাপ
বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। এই ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন ভারতের নরেন্দ্র মোদি।
এক্সে দেয়া পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। চলমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
তিনি আরও লেখেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশের হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।





















