ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার, অভিযোগ-নির্যাতন: কারাগারে মৃত্যু ৭৯ আসনে বিএনপির বিদ্রোহের আগুন, সমঝোতার রাজনীতিতে নতুন জট কোথায় ছিলেন ১২ বছর? যুদ্ধাপরাধ মামলার বাচ্চু মিয়া ট্রাইব্যুনালে ফিরলেন নিখোঁজের গল্পে দুঃখের ফাঁদ স্বৈরাচারের দোসর প্রকৌশলী জাহাঙ্গীর বেপরোয়া, গণপূর্ত কাঠের কারখানায় স্পেশাল লুটপাট! নিষেধাজ্ঞা ডিঙিয়ে পাসপোর্ট পেলেন সাবেক ভূমিমন্ত্রীর ছেলে-মেয়ে অপেক্ষায় ১২ কোটির ভোটার, নজর প্রতীকে স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী প্রতিবন্ধী খেলোয়াড়দের সংবর্ধনা জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা করবেন ৩১ জন ঈশ্বরদীতে বালুবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব

বর্তমান সরকারের সমালোচনা করুন মন খুলে

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করা যাবে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস নিজেই তার সরকারের গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দিয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন তিনি এ কথা বলেন।

এ সময় সুচিস্মিতা তিথি বলেন, বর্তমান সরকার কোন মিডিয়াকে কোন ভাবেই প্রভাবিত করার চেষ্টা করবে না। কোন নিউজের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে কোন ভাবেই চাপ দেবে না এই সরকার।

সহকারি প্রেস সচিব বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গঠন করা হয়েছে জেলা পর্যায়ে বিশেষ কমিটি। ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাট কাটে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি শনিবার সকালে কক্সবাজার আসেন। তিনি সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলার দূর্গোৎসব পর্যবেক্ষণ করছেন। পরে বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আসেন। ওই সময় প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী তাঁকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, দৈনিক সমকাল ও বাসস প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিদ্দিকী, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সি নিউজ সম্পাদক শাহেদ মিজান, সিবি টুয়েন্টিফোর সম্পাদক মহিউদ্দিন মাহী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব

বর্তমান সরকারের সমালোচনা করুন মন খুলে

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪