ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. শাহ জালাল,বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ কর্মসূচি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করে।

এ সময় শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করাসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন । তাদের দাবী ঢাকায় ডিবি অফিসে শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কদের মানসিক ও শারীরিক নির্যাতন করে অস্ত্রের মুখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কের দায়িত্ব নিয়ে আন্দোলন কর্মসূচি চলমান রাখার জন্য কর্মসূচি গ্রহণ করেছে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের কর্মসূচি গণমাধ্যমে প্রচার হবে কি না তা জানি না। তবে সাধারণ মানুষ তো দেখছে আমাদের প্রতিবাদের বিষয়টি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও পুলিশ আমাদের কর্মসূচিতে নানাভাবে বাধাগ্রস্ত করছে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশে কিছু সময় অবস্থান নিয়েছিল। পরে তারা নিজেরাই চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা নথুল্লাবাদ থেকে নগরের বিবির পুকুর পাড়ে আসে এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সামনে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪