ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

বন্যায় ১১ জেলায় ৩১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান বন্যায় দেশের ১১ জেলায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানান হয়।

বন্যায় কুমিল্লায় ১২ জন, নোয়াখালীতে ঝয়জন, চট্টগ্রাম পাঁচজন মারা গেছে। এছাড়াও কক্সবাজারে তিনজন, ফেনীতে দুইজন এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছে। এ ছাড়া দুইজন নিখোঁজ রয়েছে মৌলভীবাজারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৭৩টি উপজেলা প্লাবিত হয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়ন ও পৌরসভা ৫২৮টি।

আরো বলা হয়েছে, ১১ জেলায় ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন মানুষ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, পানিবন্দি মানুষের জন্য চার হাজার তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে পাঁচ লাখ ৪০ হাজার ৫১০ জন আশ্রয় নিয়েছে। সেই সাথে ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় ৬১৯টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত ৩৯ হাজার ৫৩১টি গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যায় ১১ জেলায় ৩১ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪