ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

বন্যায় বেশি মানুষ মারা গেছে ফেনীতে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান বন্যায় সারাদেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিবন্দী রয়েছে রয়েছে ছয় লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার। ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন।

রোববার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে পুরুষ রয়েছে ৪২ জন। এছাড়া ৭ জন মহিলা এবং ১৮ জন শিশু রয়েছে।

চলতি বছর বন্যায় সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে। এখানে মৃত্যুর সংখ্যা ২৬ জন।

এছাড়া কুমিল্লায় ১৭, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে মারা গেছে। মৌলভীবাজারে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজার জেলার পরিস্থিতি উন্নতি হয়েছে। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পরিস্থিতি উন্নতি হচ্ছে।

বন্যার্তদের আশ্রয়ের জন্য তিন হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৭৪১ জন মানুষ আশ্রয় নিয়েছে। ৩২ হাজার ৮৩০টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যায় বেশি মানুষ মারা গেছে ফেনীতে

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪