ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র, ১১ দলের প্রার্থী অলি সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হাইকোর্টের রুল জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত জঙ্গল ছেড়ে লোকালয়ে বিষধর সাপ, খাদ্যসংকট ও সংকুচিত আবাসস্থলই কি কারণ? এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা

বদলগাছিতে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার  

মোঃ সোয়াইব খন্দকার, নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর বদলগাছি উপজেলায় ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার  করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি)  দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ জানুয়ারি রাত অনুমান ৮টার দিকে দোকান থেকে বাড়ি যাবার পথে বদলগাছি থানাধীন মথরাপুর ইউপিস্থ জাবারিপুর এলাকা তিন মাথার মোড় বটতলী নামকস্থানে হেয়ারিং রাস্তার উপর অজ্ঞাত ৭/৮ জন পুলিশ পরিচয়ে ধামারহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭১৭০/- টাকা এবং ১০০ সিসি মোটরসাইকেল ও স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে।

এ ঘটনায় থানায় একটি মামলা হলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন – বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের মাখন পাহানের ছেলে পলাশ কুমার পাহান, আজাহার আলীর ছেলে রাজু হোসেন, মৃত হাসেম আলীর ছেলে শফিকুল ইসলাম, আব্দুল মান্নানের ছেলে ইউসুফ আলী, বগুড়া আদমদীঘি উপজেলার বসিপুর গ্রামের সন্তোষ কুমার বসাকের ছেলে শতদল কুমার বসাক,রাসেল হোসেন ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাহিদুর রহমানের ছেলে রাসেদ মিয়া।

গ্রেফতারের সময় তাদের নিকট হইতে চোরাই ১০০ সিসি মোটরসাইকেল একটি,স্যামসাং স্মার্ট ফোন ২টি, নগদ টাকা ১৫ হাজার, চোরাই কাজে ও পুলিশ পরিচয়েব্যবহৃত মোবাইল ফোন ৩টি, রশি একটি, ওয়াকিটকি সেট একটি, একটি অস্ত্রের নেয় প্লাস্টিকের খেলনা পিস্তল এবং বিভিন্ন উপকরণ উদ্ধার করে। আসামী রাশেদের নিকট হতে একটি চোরাই স্মার্ট মোবাইল ফোন ও চোরাই ৪ হাজার টাকা, আসামী ইউসুফ এর নিকট হতে অপর একটি চোরাই স্মাইল মোবাইল ফোন ও চোরাই ৩ হাজার  টাকা উদ্ধার,আসামি শতদলের দেখানো মতে আসামী রাসেলের গ্যারেজ হইতে বাজাজ ১০০ সিসির মোটরসাইকেল উদ্ধার করে।  গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বদলগাছিতে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার  

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫