ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ফেব্রুয়ারির মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রীম স্কয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠ্যাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিন ব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে রোববার পর্যন্ত খবর হল, ক্লাস থ্রি পর্যন্ত বইগুলো সেইগুলো ৮৫ ভাগের উপরে মাঠে চলে গিয়েছে। আর আমাদের ৪/৫ ক্লাসের বই সেখানে আমরা পিছিয়ে ছিলাম সেক্ষেত্রেও ৮৪ ভাগ বই মাঠে চলে গিয়েছে। রোববারও আমি রিপোর্টি পেয়েছি। আমি আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারির বইগুলো পেয়ে যাবে।

প্রাইমারিতে শিক্ষার মান উন্নয়নে তিনি বলেন, আমাদের দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়। সুতরাং কেউ যদি মনে করে কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভাল পড়াশোনা হবে সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে প্রাইমারী শিক্ষার মান যাতে বাড়ে আমরা সেই চেষ্টা করছি। এবং যেসব জায়গাতে প্রাইমারী স্কুল ভাল চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করানোর জন্যই ভিড় করে। দুই নাম্বার হচ্ছে আমরা দেখবো যেসব কিন্ডারগার্টেন গুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে। কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দেই। ফলে তারা যেন এগুলো ফলো করে সেটা দেখব। পড়াশুনা যাতে ঠিকমতো হয় সরকারি স্কুলগুলোতে পড়াশোনা দেখার দায়িত্ব আমাদের তদরূপ বেসরকারি স্কুলে পড়াশুনার দেখার দায়িত্বও আমাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫