ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে যুবদল নেতার বিচার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদগাহ মাঠ ও কবরস্থানের মাটি কেটে নেয়া এবং গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিককে দল থেকে বহিষ্কারসহ তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় গ্রামবাসীরা।

মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া (বিজিবি ক্যাম্প সংলগ্ন) এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করেন এলাকার পাঁচ শতাধিক নারী পুরুষ।

জানা যায়, গত রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে ঈদগাহ মাঠের পাশে উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক শিবলী সাদিক তার ক্রয়কৃত পুকুর ভরাট করছিলেন। সেইসাথে পুকুরের এক পাশ থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করছিলেন। একপর্যায়ে পাশের ঈদগাহ ও কবরস্থানের প্রায় ১৭ফিট মাটি কেটে নেন। এতে এলাকাবাসী বাধা দিলে তাদের সাথে বাকবিতÐা ঘটে। এক পর্যায়ে শিবলী সাদিক তার লোকজনকে ডেকে নিয়ে গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি, স্থানীয় আনোয়ার হোসেন, গোলাম মওলা, রুবেল মন্ডল, মেরাজ হোসেন আকাশ সহ বেশ কয়েকজন আহত হয়।

এঘটনার পর ক্ষিপ্ত হয়ে বিকেলেই গ্রামবাসীরা একত্রিত হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুসহ একজনকে আটক করে থানা পুলিশ। এদিকে দলীয় পদ পদবির অপব্যবহার করায় শিবলী সাদিককে দল থেকে বহিষ্কারের দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দলীয় ক্ষমতা ব্যবহার করে এর আগেও শিবলী সাদিক নদী থেকে অবৈধ বালু উত্তোলণ, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে করেছে। সব খাওয়া শেষে এখন ঈদগাহ ও কবরস্থানের মাটি খাওয়া শুরু করেছে। তার আচরণে ফুলবাড়ীর মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ওই যুবদল নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরীর আপন ভাগ্নে হওয়ায় তার অপকর্ম সম্পর্কে কেউ মুখ খুলতে পারেননা। তার কারনে দলের ক্ষতি হচ্ছে, আমরা দল থেকে শিবলী সাদিক এর বহিস্কার চাই।

তারা আরও বলেন, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক শিবলী সাদিক ঈদগাহ ও কবরস্থানের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এভাবে দলের ভাবমুর্তি নষ্ট করছে। সে কারনে শিবলী সাদিককে দ্রæত দল থেকে বহিষ্কারসহ তার শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি, আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল ওয়াহাব, রুবেল মন্ডল, রাজিব আহমেদ, মোশারফ হোসেন, খায়রুল আলম চৌধুরী, আম্বিয়া বেগম প্রমুখ। মানববন্ধন শেষে গ্রামবাসীারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুব দলের যুগ্ন আহŸায়ক শিবলী সাদিক সমকালকে বলেন, পুকুরটি আমাদের কেনা সম্পত্তি, সেটিতে মাটি ভরাট করছিলাম, ঈদগাহের মাটি কাটার কোন প্রশ্নই আসে না। স্থানীয় রনি ও রুবেলের জমি সেখানে রয়েছে। এই পুকুরটি তারা কিনতে চেয়েছিল। এরই মধ্যে আমরা কিনেছি। তাই ইর্শানিত হয়ে উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে দল থেকে বহিষ্কার এবং আমাকে হেও প্রতিপণ্য করার জন্যই ওই ঘটনা ঘটিয়েছে।

ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রনি বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরীর ভাগিনা হওয়ায় উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক শিবলী সাদিক ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় ভাবে তাদের ঈদগাহের মাটি কেটেছে। প্রতিবাদ করায় তার গুন্ডা বাহিনি দিয়ে তাদের মারপিট করেছে। এর প্রতিবাদে ওই নেতাকে দল থেকে বহিস্কারসহ তাদের আটক করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুব আলম মিলন বলেন, এ ধরনের কর্মকান্ড দল কখনো সমর্থন করেনা। ঘটনার সত্যতা পেলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে যুবদল নেতার বিচার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫