ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপু‌রের ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সর্বসাধারণের মতামত ও নানাবিধ সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২‌ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জনসাধারণের অংশগ্রহণে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, ‘পাশের দেশগুলো থেকে বর্ডার ক্রস করে মাদক আসে। বিজিবির ব্যর্থতার কারণে মাদক আসার পর তা দেখার দায়িত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। পুলিশের কিন্তু মাদক দেখার দায়িত্ব না, পুলিশের কাজ হল জনগণের নিরাপত্তা প্রদান করা। মাদকের সাথে যারা সংশ্লিষ্ট তারা সমাজকে অশান্ত করে তোলে। মাদকের সাথে সংশ্লিষ্টরা সমাজের নিরাপত্তা বিঘ্নিত করে। এজন্যই পুলিশ মাদকের সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে। মাদক খাওয়ার জন্য গ্রেপ্তার করে না, মাদক খাওয়ার জন্য গ্রেফতার করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক বিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, বিগত দি‌নের পুলিশ ছিল হাসিনার পুলিশ। এখন থানায় এলেই অভিযোগ দিলে কাজ হবে। আমি সম্মানিত ব্যক্তি না, আপনারাই সম্মানিত ব্যক্তি। আমি যতদিন দিনাজপুরে থাকব এই পুলিশ হবে জনগণের পুলিশ। মাদক, চুরি, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জোরালো কাজ করবে। কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেফতার করা হবেনা। ফুলবাড়ীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী কয়েক দিনের মধ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু হবে। আমি তা দ্রুত দেয়ার ব্যবস্থা করব।আপনারা সিসি ক্যামেরা নিজেদের স্বার্থেও ব্যবহার করতে পারেন।ক’দিন আগেও সিসি ক্যামেরা থেকে অপরাধী সনাক্ত করা গেছে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুলবাড়ীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫