ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

ফারাক্কার গেট খুলে দিলেও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়েনি

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিলেও পাবনার ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়েনি। পানি স্থির রয়েছে।

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের রিডার হারিফুন নাঈম ইবনে সালাম জানান, সোমবার ( ২৬ আগস্ট) ও ২৭ আগস্ট হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি স্থির দেখা গেছে। এ দু’দিন এখানে পানির উচ্চতা ১১ দশমিক ৯৮ মিটার। গত ২৫ আগস্ট এ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৯৭ মিটার।

তিনি জানান, ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিলেও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানি বাড়েনি। এছাড়া গত এক সপ্তাহ ধরে এখানে পানির উচ্চতা এক থেকে সেন্টিমিটার কম-বেশি হয়েছে।

পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকার জেলে সৌরভ কুমার বলেন, ফারাক্কা বাঁধ খুলে দেয়ার খবরে আতঙ্কে রয়েছি। কিন্তু এখনো নদীতে পানি বাড়েনি। গত চার-পাঁচদিন ধরে পানি একই রকম। নদীতে পানি বাড়লে আমরা সবার আগে বুঝতে পারি।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, এ পয়েন্টে পানির বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটার। এখন পানির উচ্চতা ১১ দশমিক ৯৮ মিটার। বিপৎসীমার অনেক নিচে দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফারাক্কার গেট খুলে দিলেও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়েনি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪