ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

বললেন মোহাম্মদ হাবিব উল্লাহ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্ততি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্ষা মৌসুমে জেলায় সম্ভ্যাব্য দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে ও সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান রাঙ্গামাটির জেলা প্রশাসক।

সভায় অন্যান্য বক্তারা জেলার যে কোন দুর্যোগ মোকাবেলায় সচেতনতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

জেলা ত্রাণ কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সার্কেল এ এস পি (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদ, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মান্নান আনসারী, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা ব্র্যাকের সমন্বয়কারী হাবিবুর রহমান, জেলা স্কাউটের কমিশনার মো. নুরুল আবছার, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক মনসুর আহম্মেদ, ব্যবসায়ী আব্দুল মান্নান, এনজিও প্রতিনিধি আলোক বিকাশ চাকমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললেন মোহাম্মদ হাবিব উল্লাহ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে

সংবাদ প্রকাশের সময় : ১১:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫