ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি প্রিয়জন-প্রয়োজন, বাস্তবতা ও সম্পর্ক রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন আ’ লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন ফরাসি প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। চিঠিতে তিনি উল্লেখ করেন ড. ইউনূস সরকারের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে।

গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অর্ন্তবর্তী সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) ড. ইউনূসকে চিঠি দেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ড. ইউনূস অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অর্ন্তবর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চিঠিতে এমানুয়েল মাখোঁ বলেন, এই মুহূর্তে আপনার দেশ কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মত গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেস্টা অব্যাহত থাকবে।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের সাথে কাজ করতে পেরে তার সরকার আনন্দিত। ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা আপনার এবং আপনার সরকারের সাথে কাজ করতে পেরে আনন্দিত এবং আপনার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন ফরাসি প্রেসিডেন্টের

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪