ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

প্রত্যাহার হচ্ছে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এই আদেশ প্রত্যাহার হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মো. মনির। সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেনা দপ্তরে এবং রাষ্ট্রপতির ভবনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। এরপর উপদেষ্টা পরিষদ গঠন করার সময় জামায়াতে ইসলামী তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটির সাথে জামায়াত অন্যান্য স্বাভাবিক দলের মতো কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াতের বিষয়ে যেহেতু কিছু আইনি বিষয় রয়েছে, তাই সরকারের উচ্চ পর্যায়ের সাথে জামায়াতের নিযুক্ত ৪ আইনজীবী দফায় দফায় বৈঠক করেন। প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী, দ্রুত সময়ের মধ্যে এমনকি আগামীকালকের (মঙ্গলবার) মধ্যেই নিষিদ্ধের আদেশ পত্যাহার হতে পারে।

এদিকে, জামায়াত নিবন্ধন নিষিদ্ধের বিরুদ্ধে আপিল বিভাগে পুনর্বিবেচনা চেয়ে শীঘ্রই আবেদন করা হবে বলে জানান শিশির মনির। এর আগে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রত্যাহার হচ্ছে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের আদেশ

সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪