ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

পোস্ট অফিসে জমানো টাকার হদিস না পেয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

তানোর (রাজশাহী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোর পোস্ট অফিসে জমাকৃত ২ লাখ টাকার হদিস না পেয়ে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই নারীর নাম-পারুল বেগম। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার )২৪ মে) সকালে এলাকায় জানাজানি হয়। পারুল রাজশাহীর তানোর উপজেলার গোকুল গ্রামের মৃত এনামুল হাসান রনির স্ত্রী।

পারুল বলেন, পোস্ট অফিসে ২ লাখ টাকা রেখেছি। পুরো টাকাই গায়েব হয়েছে। আমার স্বামী ব্লাড ক্যানসারে মারা গেছে। আমার এতিম বাচ্চা আছে। মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ে ৬ মাসের গর্ভবতী। আমি নভেম্বর মাসে টাকা পাবো বলে ডিসেম্বর মাসে জামাই-বিটিকে (মেয়ে) এক লাখ টাকা দেয়ার কথা। ছয় মাস থেকে ঘুরছি।

জানা গেছে, তানোর পোস্ট অফিসে পারুলসহ আরো ৩০০ গ্রাহকের টাকা গায়েব হয়ে গেছে। আর সেই টাকার বিষয়ে কয়েক দফা তানোর পোস্ট অফিসে ঘুরেছেন পারুল বেগম। এর আগেও তিনি তানোর পোস্ট অফিসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। একইভাবে বৃহস্পতিবার (২৩ মে) আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এ বিষয়ে পোস্টমাস্টার আবদুল মালেক বলেন, পোস্ট অফিসের গ্রাহক ৩০০ জন। তাদের মধ্যে কতো জনের টাকা আত্মসাৎ হয়েছে তা তদন্তের বিষয়। তবে পোস্ট অফিসে পারুল নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, ভুক্তভোগী পারুল পোস্ট অফিসে এসে টাকা না পেয়ে আত্মহত্যা করার কথা বলেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পোস্ট অফিসে জমানো টাকার হদিস না পেয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪