সংবাদ শিরোনাম ::
পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
বাংলাদেশসহ ৬ দেশে এক লাখ টন পেঁয়াজ রপ্তানি অনুমতি দিলো ভারত। ভারতীয় সরকার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: ইকোনমিক টাইমস।
বাংলাদেশ ছাড়া বাকি ৫ দেশ হলো- ভুটান, সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন, শ্রীলঙ্কা ও মরিশাস। এসব দেশে ৯৯ হাজার ১৫০ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেয়া হয়। তবে কোন দেশে কতো টন যাবে তা জানায়নি ভারত সরকার।
এরইমধ্যে রপ্তানি প্রক্রিয়া সহজ করতে ভারতীয় জাতীয় সমবায় রপ্তানি লিমিটেডকে (এনসিইএল) দায়িত্ব দেয়া হয়েছে।
ভারতে বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্র প্রদেশে। এ প্রদেশ থেকেই রপ্তানির জন্য পেঁয়াজ সংগ্রহ করা হবে। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও কয়েকটি ইউরোপীয় দেশের বাজারে রপ্তানির জন্য বিশেষভাবে উৎপাদন করা দুই হাজার মেট্রিক টন সাদা পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতীয় সরকার।



























