ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা ব্যাংক খাতের লুটপাট: আলোচনায় ৬ ব্যক্তি ও শিল্পগোষ্ঠী বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার

পুলিশ কর্মকর্তা কাফী ৮ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পেীনে ৭টায় তাকে আদালতে তোলা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২ সেপ্টেম্বর) আব্দুল্লাহিল কাফীর বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা হয়। এছাড়া অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয় রাজধানীর হাজারীবাগ থানায়।

উল্লেখ্য, ৩১ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন।

পরে জানা যায়, ভিডিওটি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানা এলাকার। ওই ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ কর্মকর্তা মরদেহ স্তূপ করে রাখছেন। পরে স্থানীয় পুলিশ ও বাসিন্দারা তাদের একজনকে ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে শনাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ কর্মকর্তা কাফী ৮ দিনের রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪