সংবাদ শিরোনাম ::
পুঙ্গ ও বিকলাঙ্গ ১০০ মানুষের মাঝে পাবনায় হুইল চেয়ার বিতরণ
পাবনা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
পাবনায় ১০০ শত পুঙ্গ ও বিকলাঙ্গ মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করলো বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাষ্ট এর চেয়ারম্যান এড: শামছুর রহমান শিমুল বিশ্বাস। এবি ট্রাষ্ট এর ব্যবস্হাপনায় ও কাতর চ্যারিটেবলের সহযোগিতায় পুঙ্গ বাস, ট্রাক, রিকশা শ্রমিক সহ ১০০ জনের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা।
এবি ট্রাষ্ট এর চেয়ারম্যান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রুহুল কুদ্দুস, পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।
























