ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত নিশিতা ইয়াসমিন শান্ত (১৫) উপজেলার শেখহাটি গ্রামের ইনামুল হকের মেয়ে। তার মা কুলসুম বেগম গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে তারা গোবরায় ভাড়া বাড়িতে বসবাস করে। নিশিতা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজনরা জানায়, বুধবার (১৭ জুলাই) দুপুরে মামাতো বোন জুই ও শান্তা নিজেদের বাসার পাশে পুকুরে গোসল করতে যায়। কিন্তু দু’জনের কেউই সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে তারা দু’জনে কিনার থেকে দূরে গভীর পানিতে চলে গেলে আর কিনারে ফিরতে না পেরে তলিয়ে যায়।

বিষয়টি স্বজনরা টের পেয়ে দু’জনকে পুকুর থেকে উদ্ধার করে নিজেরা সেবা দিলে জুই প্রাণে বেঁচে গেলেও শান্তার জ্ঞান না ফেরায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪