ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মগোপনে থেকেও রক্ষা হলো না যুবলীগ নেতার, পুলিশের হাতে গ্রেফতার লাইভ লোকেশন পাঠিয়েও বাঁচেনি তাজমিন, অটোচালককে ঘিরে হত্যার তদন্তে নতুন তথ্য ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু

পিকনিক বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

মির্জা তুষার আহমেদ,নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে এক ফটোস্ট্যাট ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কামাল হোসেন নিজের মোটরসাইকেলে করে নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে জয়পুরহাটগামী হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৫৯২) বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

নিহত কামাল হোসেন উপজেলার উত্তর চকযদু গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। তবে তার জন্মস্থান নওগাঁর আত্রাই উপজেলায়। ছোটবেলা থেকেই তিনি ধামইরহাটে বসবাস করে আসছিলেন এবং উপজেলা পরিষদ মার্কেটে একটি ফটোস্ট্যাট ব্যবসা পরিচালনা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

এলাকাবাসী জানান, বিহারিনগর মোড়টি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। এর আগে একই স্থানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। সড়কের এই বাঁকটি সরু এবং বিপজ্জনক হওয়ায় প্রায়ই দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা দ্রুত এ স্থানে একটি গতি রোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবি জানিয়েছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিকনিক বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫