ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে ‘নাগরিক সমন্বয়’ প্রকল্প বদলে দিল চা-শ্রমিক যুবতীর জীবন ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল

পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

 নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া  পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এ ছাড়া পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ওই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি।

জানা যায়, ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন।

২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাঁকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫