ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে ‘নাগরিক সমন্বয়’ প্রকল্প বদলে দিল চা-শ্রমিক যুবতীর জীবন ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল

পাবনা জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি 
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য বাকী বিল্লাহকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতের  দিকে পৌর শহরের ভাঙ্গুড়া বাজারের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। 

তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালীয়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। বাকী বিল্লাহ একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে সৃষ্ট ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা হয়। 

গত ১২মে সোমবার স্থানীয় বিএনপি নেতা ময়ছের  আলী নামক  এক ব্যক্তি বাদী হয়ে  মামলাটি দায়ের করেছিলেন। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৪০-৫০জনকে অভিযুক্ত করা হয়েছিল।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অষ্টমনিষা ইউনিয়নের বিস্ফোরক ও নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা বাকী বিল্লাহ কে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনা জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১১:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫