সংবাদ শিরোনাম ::
পাবনায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) বলেন, সোমবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল আটঘরিয়া উপজেলার একদন্ত বাড়ইপাড়া গ্রামের মর্ডান কেজি স্কুল এর পিছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী চায়না রাইফেল সাদৃশ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এরপর একই দল পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া গ্রামের জনৈক বাদশার লিচু বাগানের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করে।
এসব অভিযানে নেতৃত্ব দেন পাবনা গোয়েন্দা পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন, এসআই মাহমুদুর রহমান ও এসআই বেনু রায়।






















