ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

পাবনায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুদ, মূল্য তালিকা না রাখা, দাম বেশি সহ নানা অনিয়মের কারণে পাবনার বিভিন্ন উপজেলার ১০টি প্রতিষ্ঠান কে দুই লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১০ মার্চ) দিনব্যাপী দুটি উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান,ভাঙ্গুড়া উপজেলায় তাহিয়া ডাইগোনেস্টিক সেন্টারে সেবামূল্য প্রদর্শন না করা এবং সিভিসির মূল্য বেশি রাখায় ২০ হাজার টাকা জরিমানা, মেসার্স বাবু স্টোর এ মূল্য তালিকা না থাকা, পচা খেজুর বিক্রয় করায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়, কুন্ডু স্টোরকে প্রচুর তেলের মজুত থাকায় ২০ হাজার টাকা,

ফাতেমা স্টোর কে বেশি দামে পণ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা এবং দুটি তরমুজের দোকানে মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ফরিদপুর উপজেলার পিকে ট্রেডার্সকে অবৈধভাবে প্রচুর বোতল তেল মজুত করে রাখার অপরাধে ৫০ হাজার টাকা, হাজি রবিউল চাউল ঘরে তেলের প্রচুর মজুত রাখলে ও সিগারেটের ভাউচার সংরক্ষণ না করায় ৪০ হাজার টাকা, মা স্টোর কে বিপুল তেল মজুত করে রাখায় ২৫ হাজার টাকা, জবিউল স্টোরকে মূল্য তালিকা না রাখা ও খোলা লবণ বিক্রয়ে ১০ হাজার টাকা।

তিনি আরও জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তদারকি করতে আমাদের এই অভিযান চলছে। সিন্ডিকেটের মাধ্যমে কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে সে জন্য আগামীতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫