ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

পাবনায় মোটরসাইকেল সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

পাবনা প্রতিনিধি 
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে মুখোমুখি দুই মোটর সাইকেলের সংঘর্ষে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) পাকশী ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

তিনি পাকশীর বাঘইল সরদার পাড়ার মাইন উদ্দিন বিশ্বাসের ছেলে এবং ঈশ্বরদী রেলগেটস্থ রুপসী বাংলা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল বিশ্বাসের ভাই।

নিহত তানভীর আহমেদ রুবেল বিশ্বাস শুক্রবার (১০ জানুয়ারি) দুবাগত রাত ২টায় ঈশ্বরদী রুপসী বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রুবেল বিশ্বাসের ভাই শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগরস্থ সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেল এর সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। 

এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রুবেল মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় মোটরসাইকেল সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫